Nabadhara
ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে এনসিপি নেতা সোহেলসহ বিজয়ী ২১ জন

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। এ ছাড়া বিভিন্ন পদে চার সাংবাদিকসহ মোট ২১ জন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০১ জন ভোটারের মধ্যে ৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। তাঁর প্রতিদ্বন্দ্বী এসকেন্দার হোসেন পেয়েছেন ৩৩ ভোট। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. আশিকুর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ ইস্তিয়াক আহমেদ পেয়েছেন ২৮ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের বাগেরহাট প্রতিনিধি সেখ সাকির হোসেন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে শেখ ওমর আলী মুন্না পেয়েছেন ৬৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ নাহিদুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট। কোষাধ্যক্ষ পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এস আলম। তাঁর প্রতিদ্বন্দ্বী যতীন্দ্রনাথ বিশ্বাস পেয়েছেন ৩৪ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মো. ইয়ামিন আলী, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আল আমিন খান সুমন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, আহম্মদ হামিম রাহাত, এফ এম মাহিন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, বিশ্বনাথ গৌতম বাবু, মো. মামুন খান, মোহাম্মদ ফরিদুজ্জামান, মো. শেখ তানবীর আবিদ ও সৈয়দ মোস্তফা আল মামুন।

সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার ও নার্গিস আরা এ্যানি।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, মশিউর রহমান সেন্টু, অ্যাডভোকেট শহীদুল ইসলাম ও প্রভাষক হাসিবুর রহমান। সংরক্ষিত উপজেলা আসনে নির্বাচিত হয়েছেন শেখ আবুল কালাম আজাদ বুলু ও জিয়াউর রহমান। পদাধিকারবলে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

দীর্ঘ দুই দশক পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসায় বাগেরহাটের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্ব জেলার খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং মাঠ ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেবে নতুন কমিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।