Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গুচ্ছগ্রাম জামে মসজিদের উদ্বোধন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলায় নবনির্মিত কচুয়া গুচ্ছগ্রাম জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে গুচ্ছগ্রাম এলাকায় ফিতা কেটে মসজিদটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

হাজরা ওবায়দুল রেজা সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা খান শহিদুজ্জামান মিল্টন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শেখ শহীদুল ইসলাম খোকন, উপজেলা যুবদল নেতা এমদাদুল হক মাসুদ ও শেখ সুজন এবং কচুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার ইমদাদুল ইসলাম সুমনসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে নবনির্মিত মসজিদে জোহরের নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম শিকদার আবদুর রহিমের স্ত্রী মোসা. কামরুন নাহারসহ আরও দুজনের কবর জিয়ারত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।