Nabadhara
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ১৬, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) র‌্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ব্রির ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।

ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপস্থিত সবার মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটির আহ্বায়ক ও খামার যন্ত্রপাতি এবং ফলনোত্তর প্রযুক্তি বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. গোলাম কিবরিয়া ভূঞাসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্রির বিভিন্ন বিভাগ ও শাখাপ্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং ইনস্টিটিউটে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।