Nabadhara
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগারে ডাবল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ১৬, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ডাবল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. ফরহাদ (৪১) নামে এক কয়েদির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন।

নিহত ফরহাদ টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কারাগারের সিনিয়র জেল সুপার জানান, রোববার নিয়মিত বন্দি গণনা শেষে কারাগারের লকআপ করা হয়। হিমেল ভবনের নিচতলার ওই সেলে ফরহাদসহ তিনজন বন্দি ছিলেন। দিবাগত রাতে তাঁর দুই কেস পার্টনার তাঁকে সেলের জানালায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কারা কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের স্বজনেরা কারাগারে এসেছেন। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জেল সুপার জানান, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। টাঙ্গাইল মডেল থানায় দায়ের করা দুটি মামলায় দুই নারী-পুরুষ হত্যার ঘটনায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে ছিলেন।

তিনি আরও বলেন, ফরহাদ প্রায় এক বছর ধরে তীব্র মাথাব্যথা ও দৃষ্টিজনিত বিভ্রমসহ কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর আগে একাধিকবার কারা হাসপাতালের অধীনে তাঁর চিকিৎসা নেওয়া হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।