Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিত

ঝালকাঠি প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাঁদের সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুপুর দেড়টার দিকে যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, কয়েকজন নেতাকর্মী তাঁকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে কিছু জানানো হয়নি।

অন্যদিকে পদ স্থগিত হওয়া সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমি দলের নীতি-আদর্শের বিরোধী কোনো কাজ করিনি। তবুও দলীয় সিদ্ধান্ত মেনে দলের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।