Nabadhara
ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে থানার সামনে স্বর্ণের দোকানে চুরি, সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার লুট

কুষ্টিয়া প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে থানা থেকে মাত্র কয়েক গজ দূরে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার থানা বাজারের হাসপাতাল রোডে টুটুল হোসেনের স্বর্ণের দোকানে এ চুরির ঘটনা ঘটে। টুটুল হোসেন উপজেলার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা।

দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে চুরির সময় পাঁচজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা গেছে। ফুটেজে একজনকে দোকানের ভেতরে প্রবেশ করে ক্যামেরা অকেজো করার চেষ্টা করতে দেখা যায়। এ সময় দোকানের বাইরে আরও চারজন অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে পাশের মুদি দোকানের মালিক শরিফুল ইসলামকেও এগিয়ে এসে চক্রের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে চুরির ঘটনায় তাঁর সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের মুদি দোকানের মালিক শরিফুল ইসলামকে হেফাজতে নিয়েছে পুলিশ।

দোকান মালিক টুটুল হোসেন জানান, ভোররাতে তাঁর দোকানে চুরির ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার খোয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের মুদি দোকানের মালিককে হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।