Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবপুরে প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবার কাছ থেকে মুচলেকা

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার সাধারচর ইউনিয়নের গারদবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।

অভিযানকালে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এতে তিনি অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না এবং ভবিষ্যতে কোনো ধরনের বাল্যবিবাহের আয়োজন বা সহযোগিতা করবেন না। মুচলেকার শর্ত ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। বাল্যবিবাহমুক্ত শিবপুর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।