Nabadhara
ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বৃষ্টির পানিতে ডুবেছে ধান-পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের শঙ্কা

ঝিনাইদহ প্রতিনিধি 
নভেম্বর ২১, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহে অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাঠের কাটা ধান, কাঁচা-পাকা ও আধাপাকা ধানের জমি এবং পেঁয়াজের বীজতলা। এতে ধান নষ্ট হওয়ার পাশাপাশি আগামী মৌসুমে পেঁয়াজের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে কাটা ধান ও খড় নষ্ট হওয়ায় গো-খাদ্যের সংকটের শঙ্কাও করছেন কৃষকরা।

জেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে তলিয়ে আছে কৃষকদের ফসলি জমি ও পেঁয়াজের বীজতলা। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। হাজরা মেনা গ্রামের কৃষক আমত আলী জানান, তাঁর পেঁয়াজের বীজতলা সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। এতে পেঁয়াজের আবাদ নিয়ে চরম হতাশায় রয়েছেন তিনি।

দেবনগর গ্রামের কৃষক কদর মিয়া বলেন, মাঠের কাটা ধান, কাঁচা-পাকা ধান ও পেঁয়াজের বীজতলা সবই পানিতে ডুবে গেছে। এখন কী করবেন, তা বুঝতে পারছেন না। ধলহরাচন্দ্র গ্রামের কৃষক বিপুল কুমার জানান, তাঁর পেঁয়াজের বীজতলা ও ধানের জমি পানিতে তলিয়ে গেছে। নতুন করে পেঁয়াজের বীজ বপন করতে হবে। কিন্তু সেই বীজ কেনার টাকা কোথায় পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে কাটা ধান ও খড় নষ্ট হলে গবাদিপশুর খাদ্যসংকট আরও তীব্র হবে। অন্যদিকে পেঁয়াজের বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে বীজ সংগ্রহ করতে না পারলে আগামী মৌসুমে পেঁয়াজের আবাদ কমে যেতে পারে।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।