Nabadhara
ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে টানা নিয়ে বিএনপি নেতার স্ট্যাটাস, ফরিদপুরে মিশ্র প্রতিক্রিয়া

ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

গত জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে বিভিন্ন দলের এমপি প্রার্থীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে টানার সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ফেসবুক পোস্টে কিবরিয়া স্বপন লিখেছেন, “আওয়ামী লীগের আজকের এই ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সকল দলের এমপি প্রার্থীরা। প্রায় প্রত্যেক দলের এমপি প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ডেকে নিয়েছেন। অথচ সেই আওয়ামী লীগের নেতাকর্মীরাই গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই বলি— ‘তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’।”

পোস্টটির পক্ষে অনেকে মন্তব্য করে কিবরিয়া স্বপনকে সাধুবাদ জানিয়েছেন। সাবেক ছাত্রদল নেতা গাজী মাহবুব লিখেছেন, ‘সত্যি কথা বলছেন ভাই।’ নাজমুল হক নামে একজন লিখেছেন, ‘আপনি উচিত কথা বলেন, সেজন্য আপনাকে শ্রদ্ধা ও সম্মান করি।’

শাজাহান সিকদার নামের একজন মন্তব্যে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে দলের বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের দাবি জানিয়েছেন। অন্যদিকে মধুখালী উপজেলা ছাত্রদলের সাবেক ভিপি ইকবাল অভিযোগ করেছেন, উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের পদ দেওয়ায় তিনি কমিটি থেকে পদত্যাগ করেছিলেন।

তবে পোস্টটির মন্তব্যের ঘরে দলের অভ্যন্তরীণ নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। নগরকান্দার আশির দশকের সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম অনু মন্তব্যে অভিযোগ করেন, নিজ দলের নেতাকর্মীদের ওপর আস্থার অভাব থেকেই অন্য দলের নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্দিনের পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফরিদপুর জেলা যুবদলের সাবেক অন্যতম সংগঠক ফাত্তাহ উল ইসলাম জেলা বিএনপির সভাপতি ও সদস্য সচিবের ভূমিকার সমালোচনা করে মন্তব্য করেছেন। ব্যক্তিগত ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নেতাদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৪৩১টি মন্তব্য পড়েছে এবং ৫৯ জন শেয়ার করেছেন বলে জানা গেছে।

স্থানীয় নেতাকর্মীদের মন্তব্যে একদিকে কিবরিয়া স্বপনের বক্তব্যের প্রতি সমর্থন, অন্যদিকে দলের অভ্যন্তরীণ নেতৃত্ব, কমিটি গঠন ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে অসন্তোষের চিত্র উঠে এসেছে। একটি ফেসবুক পোস্ট ঘিরে ফরিদপুর জেলা বিএনপির অভ্যন্তরীণ নানা মত ও ক্ষোভ নতুন করে আলোচনায় এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।