Nabadhara
ঢাকাসোমবার , ৩১ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ার ১২ ইউপির নির্বাচিতদের শপথ অনুষ্ঠিত

MEHADI HASAN
জানুয়ারি ৩১, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ায় ১২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) বিকালে লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্যদের শপথ পাঠ করান লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভিন। এসময় ১২টি ইউনিয়নের ১২ জন চেয়ারম্যান, ৩৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১০৮ জন সদস্য শপথ বাক্য পাঠ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মশিয়ুর রহমান,জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালি উল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৭টিতে এবং ৫টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।