Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী মন্দিরা

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের গৌরনদীর প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়েছে।

সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক। ২০০৪ সালে মন্দিরা রানী পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ২০১৯ সালে হঠাৎ কিডনি রোগে আক্রান্ত হন সুদাম পাল। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা তাঁর কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। বিভিন্ন স্থানে চেষ্টা করেও উপযুক্ত ডোনার না পাওয়ায় শেষ পর্যন্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী।

কিডনি প্রতিস্থাপনের জন্য আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন তাঁরা। এরপর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়। হাসপাতালটির ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক ও ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চিকিৎসক অনন্ত কুমারের তত্ত্বাবধানে চলে তাঁদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা। দীর্ঘদিনের ফলোআপ শেষে মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৮টায় কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই দম্পতির আত্মত্যাগের খবর ছড়িয়ে পড়লে তাঁদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন অনেকে। স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এমন সিদ্ধান্তকে ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন নেটিজেনরা।

জীবনের এই কঠিন সময়ে দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন সুদাম পাল ও মন্দিরা রানী পাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।