Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

কুষ্টিয়া প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। এখন প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি জানান, তদন্ত শেষে কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন চূড়ান্ত করেন। পরে তা সিলগালা করে একজন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়। বুধবার দুপুরে প্রতিবেদনটি জমা হয়েছে। তবে প্রতিবেদনে কী উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের আট নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

ঘটনার পরদিন ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ১৩ নভেম্বর সকালে তদন্ত কমিটির সদস্যরা বাগোয়ান গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের আলামত, তথ্যপ্রমাণ, ঘটনার সময়কার সিসিটিভি ক্যামেরার ভিডিও এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য পর্যালোচনা করেন কমিটির সদস্যরা। নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়ায় ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় নেওয়া হয়। ২৪ নভেম্বর ছিল বর্ধিত সময়ের শেষ দিন।

তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। সদস্য সচিব ছিলেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ। কমিটির অন্য দুই সদস্য ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন।

কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে ঘটনাটির অনুসন্ধান কার্যক্রম শেষ হয়েছে। প্রতিবেদনে উঠে আসা তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।