Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি আখতার হোসেন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য মো. আখতার হোসেন নিজ এলাকায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আলোচনা সভা, অনুদান প্রদান, কবর জিয়ারত এবং সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন।

সকাল ১১টার দিকে চব্বিশের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এমপি আখতার হোসেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দেন এবং বিপ্লব হোসেনের কবর জিয়ারত করেন।

পরে এনসিপির উপজেলা কার্যালয়ে দলীয় সভায় অংশ নিয়ে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এরপর উপজেলা অডিটোরিয়ামে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অনুমোদিত প্রকল্পগুলোর অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য। এ ছাড়া সরকারের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নে জিসি-ডব্লিউডিবি বাঁধ সড়ক উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজার রহমান রানাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।