Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে অংশীজনদের আলোচনা সভা

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি বৃদ্ধি, তরুণীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের উৎপাদিত পণ্যের বাজারসংযোগ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় পরিচালিত ইয়াং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট (YWEE) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলাম। তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাব্য ক্ষেত্র ও প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন উপজেলা সমন্বয়কারী শেখ সোহেল মাহমুদ।

সভায় বক্তব্য দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা থানার এসআই বেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রকল্পের প্রশিক্ষক আল মামুল, কমিউনিটি মোবিলাইজার আফসানা পারভিন সোনিয়াসহ নারী উদ্যোক্তা মুক্তা রানী দাশ, রিমা খাতুন, মল্লিকা ঘোষ, অপর্ণা দাশ ও শরিফা খাতুন।

আলোচনায় তরুণীদের কর্মসংস্থানের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নারীদের উৎপাদিত পণ্যের বাজারসংযোগ বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।