Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন ও আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’—এ প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং জিএফ নাগরিকতার কারিগরি সহযোগিতায় ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা সভা হয়। কলেজের অধ্যক্ষ মো. সারওয়ার জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা।

স্বাগত বক্তব্য দেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. নুরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, নওগাঁর উপপরিচালক আমেনা খাতুন এবং কলেজের বাংলা বিভাগের শিক্ষক শুভ্র দেব। এ ছাড়া সদর উপজেলা তথ্য কর্মকর্তা ও কলেজের অন্যান্য শিক্ষক বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতনের কারণ, প্রতিরোধের উপায় এবং নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার পাওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। তাঁরা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। নির্যাতনের শিকার নারীর ন্যায়বিচার নিশ্চিত করতে মেয়েদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।