Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সুশীলনের সচেতনতামূলক পটগান

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কুলিয়া ইউনিয়নের পূর্ব কুলিয়া বাঁধের মুখে এ আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যোৎস্না বালা। এতে সভাপতিত্ব করেন পূর্ব কুলিয়া গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি দ্বীপ বিন্দু মিস্ত্রী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি বিশাখা বর।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর জলিল গাজী। তাঁকে সহযোগিতা করেন রাকেশ মন্ডল, পাপ্পু মন্ডল, রনজিত মন্ডল, খাদিজা খাতুন, রিনা হালদার, ভাদ্রী রানী ও সালমা পারভীন।

পটগানে স্থানীয় শিল্পীরা পটচিত্র প্রদর্শনের পাশাপাশি গান ও ছন্দের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং তা প্রতিরোধের উপায় তুলে ধরেন। এ সময় পূর্ব কুলিয়া ও বালিয়াডাঙ্গাসহ আশপাশের এলাকার নারী-পুরুষ ও শিশুরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

আয়োজকেরা জানান, বাল্যবিবাহের কুফল সম্পর্কে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং এ ধরনের সামাজিক সমস্যা প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।