নড়াইল প্রতিনিধি
নড়াইলের ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে ট্রাকের চাপায় তপন রায় (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার তুলারামপুরের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন রায় যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর গ্রামের অজিত রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে নড়াইলের তুলারামপুরের চাঁচড়া এলাকায় ধান আনতে যাচ্ছিলেন তপন রায়। পথে মহাসড়কে যশোর থেকে নড়াইলগামী একটি ট্রাক তাঁর ভ্যানটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

