Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিদ্যার দেবী সরস্বতী মুর্তির জমজমাট হাট

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৪, ২০২২ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

 

আগামীকাল শনিবার হিন্দু ধর্মীয় মতে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতী পূঁজা। পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে হিন্দু শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশির্বাদ লাভের আশায় সরস্বতী পুঁজা করে থাকে।

 

এ উপলক্ষে জেলা শহরের খাটরা সার্বজনিন কালিবাড়িতে বসেছে সরস্বতী মুর্তির হাট।জেলার বিভিন্ন স্থান থেকে মুর্তি নির্মাতারা(পাল)এখানে মুর্তি এনে বিক্রি করছেন।

 

মুর্তি কিনতে আসা হরলাল মধু বলেন, এটি জেলার সবচেয়ে বড় মূর্তির হাট।প্রতিবছর এখানে সরস্বতী প্রতিমার হাট বসে। এই হাটে দুই হাজার থেকে তিন হাজার সরস্বতীর মুর্তি বেচা-কেনা হয়ে থাকে। হাটে দুইশ’ থেকে ৬ হাজার টাকা দামের প্রতিমা উঠেছে।যে যার সাধ্য মত কিনে নিচ্ছেন দেবীর মূর্তি।

 

এ ছাড়া জেলার প্রায় ৩০টি স্থানে সরস্বতী প্রতিমা বেচা-কেনার হাট বসেছে।এ হাটে শুধু প্রতিমা-ই নয় বিক্রি হচ্ছে ফুল-মালাসহ পূঁজার অন্যান্য  উপকরনও।

 

গোপালগঞ্জ শহরের খাটরা কালিবাড়ি হাটে আসা প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, এ বছর করোনা মহামারির কারনে স্কুল–কলেজ, পাড়া-মহলায় পুজা হচ্ছেনা। তাই বেচা-বিক্রি কম হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।