মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে মাদ্রাসা ছাত্র ছালিমউল্লাহ শেখ(১৮) নিহত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১ টার দিকে উপজেলার আটজুড়ি ইউনিয়নের ভান্ডার খোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ছালিমউল্লাহ শেখ ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, ছালিম উল্লাহ শেখ মাদ্রাসা বন্ধ থাকায় বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে সকালে ঘেরে যান। দুপুরের দিকে আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে জমিতে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বজ্রপাতে নিহতের বিষয়টি নবধারা কে নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

