Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

হতাশায় আত্মহত্যা করলেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী !

MEHADI HASAN
ফেব্রুয়ারি ৪, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পল্লবী মন্ডল আত্মহত্যা করেছেন। বিষয়টি  বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে নিশ্চিত করেছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
খোজ নিয়ে জানা গেছে, পল্লবী মন্ডল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়।
নিহত শিক্ষার্থী পল্লবীর সহপাঠী, জুনিয়রদের সাথে যোগাযোগ করে জানা গেছে,পল্লবী বিসিএস পরিক্ষার জন্য নিজেকে তৈরি করছিলেন।কিন্ত চলমান করোনার কারণে সৃষ্ট সেশনজটে তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েন এবং এর জেরেই আত্মহত্যার পথ বেছে নেন।
পল্লবীর মৃত্যুর বিষয়ে গভীর শোক প্রকাশ করে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবাইদুর রহমান বলেন, মৃত্যু স্বাভাবিক কিন্তু তার এই অস্বাভাবিক মৃত্যু কোন ভাবেই কাম্য না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।