Nabadhara
ঢাকাবুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার গাড়ফা (পশ্চিম পাড়া) পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী হলেন মিঠু শিকদার (৪০)।

মিঠু শিকদার উপজেলার গাড়ফা গ্রামের মোশারেফ শিকদারের ছেলে। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ফা (পশ্চিমপাড়া)  পাকা রাস্তার উপর থেকে ৪২ পিস ইয়াবাসহ আসামী মিঠু শিকদারকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।