Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

MEHADI HASAN
মার্চ ১৭, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার-সকল শিশুর সমান অধিকার”প্রতিপাদ্যকে সামনে রেখে দেয় সারাদেশের ন্যায় নড়াইলের কালিয়ায় যথাযথ মর্যাদায় আড়ম্বর পূর্ণভাবে ১৭ মার্চ ২০২২ “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান ও সংগঠন আলাদা আলাদাভাবে পালন করেছে এ দিবসটি। সূর্যোদয়ের সাথে সাথে থানা প্রাঙ্গনে তোপধ্বনির মাধ্যমে বিন¤্র শ্রদ্ধা নিবেদন পূর্বক সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে পতাকা উত্তোলন করা হয়।

অতঃপর সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে অবস্থিত ম্যুরালে পুস্পস্তবক অর্পন শেষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী-এর কেক কেটে দিবসের শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। এ সময় বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার- ‘সকল শিশুর সমান অধিকার’ প্রতিপাদ্যের ওপর আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়া উপজেলার সকল ধর্মীও প্রতিষ্ঠানে বিশেষ মোতাজাত ও প্রার্থনা করা হয়। জাতির পিতা শিশুদের ভালবাসতেন, তাই এই বিশেষ দিনে সকল হাসপাতাল, শিশুসদন, এতিমখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।