Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জম্মদিন পালিত

MEHADI HASAN
মার্চ ১৭, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর জম্মদিন ও জাতীয় শিশু দিবস চিতলমারীতে বর্ণঢ্য আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সেজে আনন্দ র‌্যালি, শিশু সমাবেশ, কেক কাটা, মিষ্টি বিতরণ, চিত্রাঙ্কন- রচনা, সাংস্কৃতিক ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের বই পাট প্রতিযোগীতা, মসজিদ, মন্দির, জীর্জায় বিশেষ মেনাজাত ও প্রার্থনা-সহ নানা আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহষ্পতিবার হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালির ১০২তম জম্মদিন পালিত হয়েছে।

ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার নেতৃত্বে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীর জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, অফিসার ইনচার্জ ( ওসি) এ, ই্চ, এম, কামরুজ্জামান, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ শাহিন আলম, যুবলীগ আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এস,এম মাহাতাবুজ্জামান সহ পুলিশ প্রশাসন, উপজেলা আ’লীগ, বিভিন্ন সরকারি বে- সরারি সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধ্যার্ঘ অর্পণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।