Nabadhara
ঢাকাশনিবার , ২ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাংবাদিকের নামে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন

MEHADI HASAN
এপ্রিল ২, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে কৃষক লাঞ্চিত করার সংবাদ প্রচার করায় কৃষক আলী আহম্মেদ ও সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানি মুলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নড়াইল প্রেসক্লাবের সামনে জেলা কৃষক লীগ, জেলা মৎস্যজীবী লীগ হিউম্যান রাইটস ডিফেল্ডার্স ফেরাম(এইচ আর ডিএফ) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য জীবী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, সাধারন সম্পাদক শামীম আতিক মহিদ, কৃষক নেতা খন্দকার শাহেদ আলী লাঞ্চিনার শিকার কৃষক আলী মোহাম্মদ মন্ডল প্রমূখ। উল্লেখ্য নড়াইলের সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ “নড়াইলকণ্ঠ ”পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ৫জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৩ মার্চ নড়াইল পৌরসভার বিসিআইসির সার ডিলার মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে খুলনা বিভাগীয় ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন লোহাগড়ার কাজী আনিচ, নড়াইল পৌরসভার উজিপুরের কৃষক আলী মোহাম্মদ মন্ডল, কুড়িগ্রামের শাহেদ আলী ও নড়াইল গ্রামের বাকিউল আজম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।