Nabadhara
ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানকে গান স্যালুটে বিদায়

MEHADI HASAN
এপ্রিল ১০, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ

কচুয়ায় সাবেক কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা  সেখ মজিবুর রহমান রাষ্টীয় মর্যাদায় দাপন সম্পন্ন। গত ৯ এপ্রিল রাত সাড়ে ১১টায় কচুয়া উপজেলার চরফুলতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সেখ মজিবুর রহমান (৭২) কান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন।(ইন্নাল্লিাহে—অইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রহী রেখে যান।

রবিবার দুপুর ২টায় ফুলতলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে  গান স্যালুট শেষে ঐ একই মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময়  কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল,কচুয়া থানা অফিসার্স ইন চার্জ মো: মনিরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান,পিরোজপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেখ ফিরোজ আহম্মেদ,জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সেখ আবু সাঈদ, কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,বীর মুক্তিযোদ্ধা সেখ আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা মো: আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সামচুর রহমান সহ উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।