Nabadhara
ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী দায়িত্ব পেলেন বিপ্লব

MEHADI HASAN
এপ্রিল ১০, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শেখ মোঃ সুলতান মাহমুদ বিপ্লব। তিনি জেলা পরিষদের ১১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য।

রোববার (১০ এপ্রিল) রাষ্টপতির আদেশক্রমে মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অপসারিত হওয়ায় জেলা পরিষদ আইন ২০০০ এর ধারা ১৩ অনুযায়ী উক্ত জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের প্যানেলভূক্ত জোষ্ঠ সদস্য হিসাবে শেখ মো. সুলতান মাহমুদ বিপ্লব কে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব অর্পন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসকে অপসারন করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দকী ৩০ মার্চ এ প্রজ্ঞাপন স্বাক্ষর করেন বলে জানা যায়। ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।