Nabadhara
ঢাকাসোমবার , ১১ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায়  নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এর  শুভ উদ্বোধন

MEHADI HASAN
এপ্রিল ১১, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় সারাদেশের ন্যায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী  সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের  জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করা হয় ।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশনা মোতাবেক নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক থেকে  ফরিদপুর জেলার সকল থানায়  সর্বমোট ৬২৫৩ জন সেবা প্রত্যাশীদের সেবা  প্রদান করা হয়েছে। মুজিব শতবর্ষ “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা” এই প্রতিপাদ্যে কে সামনে রেখে  ১০ এপ্রিল (২০২২) ইং তারিখ রোজ রবিবার সকাল ১১ঘটিকার সময় ভিডিও  কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার সাথে দেশের সকল থানায় সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এ বিষয়ে সার্বিক আলোচনা ও শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় নগরকান্দা থানা পুলিশের আয়োজনে  থানা সভা কক্ষে  গৃহ হস্তান্তরের এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি থানার একজন অসচ্ছল পরিবার সরকারি আবাসন জায়গা সহ ঘর পুলিশের তত্ত্বাবধানে একটি করে ঘর উপহার হিসেবে গ্রহণ করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ফরিদপুর – ২ ( নগরকান্দা – সালথা ও কৃষ্ণপুরের) মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী,  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন ভুঁইয়া, নগরকান্দা উপজেলা  সহকারী কমিশনার (ভুমি)  এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া , বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় উপকমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সদস্য  শফিউদ্দিন , নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন  সাংবাদিক, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের দফতর প্রধান গন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।