Nabadhara
ঢাকাবুধবার , ১৩ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে দুর্বৃত্তের দেওয়া বিষে মরলো মৎস্য ঘেরের মাছ

MEHADI HASAN
এপ্রিল ১৩, ২০২২ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: 

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের বিরুদ্ধে  কৃষকের মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ২নং চুনখোলা ইউনিয়নের ছোট কাচনা গ্রামে গত মঙ্গলবার রাতে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। এতে অন্তত দুই লক্ষ টাকার মাছের ক্ষতি করা হয়েছে বলে দাবি মৎস্য চাষীদের। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা হলেন উপজেলার ছোট কাচনা গ্রামের হুমায়ুন মোল্লা, দারিয়ালা গ্রামের আহাদ আলী মোল্লা ও একই গ্রামের নুরু মোল্লা।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী হুমায়ুন মোল্লা জানান, তার দুই বিঘা জমির একটি মৎস্য ঘেরে মঙ্গলবার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা বিষ দেয়, বুধবার সকালে ঘেরে গিয়ে দেখেন, ২-৩ হাজার চিংড়ি সহ সকল ধরনের সাদা মাছ মরে ভাসছে। এতে তার অন্তত  লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া দারিয়ালা এলাকার আহাদ আলী মোল্লা ও নুরু মোল্লা নামের দুই মৎস্য চাষীর পৃথক দু’টি মৎস্য ঘেরে বিষ দেয় দুস্কৃতিকারীরা। এতে তাদের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়।

এঘটনায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ করা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী হুমায়ুন মোল্লা।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, এবিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।