Nabadhara
ঢাকাসোমবার , ১৮ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতির পিতার ২য় মৃত্যু বার্ষিকী পালিত

MEHADI HASAN
এপ্রিল ১৮, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মিঠুন ভদ্র , (ফরিদপুর) নগরকান্দা প্রতিনিধিঃ 
ফরিদপুর জেলা মুক্তি যোদ্ধা সন্তান সংসদ  কমান্ড কাউন্সিল এর সভাপতি ফজলুল রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দর্জির ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমে রুহের মাগফিরাতের জন্য  বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল ১৭ই এপ্রিল মাহে রমজান এর ১৫ রোজায় মরহুমের নিজ গ্রামের বাড়ি কানাইপুরের বসু-নরসিংহদিয়া কোতোয়ালি থানা জেলা ফরিদপুর এর দোয়া মাহফিল ও ইফতারে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে    বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এম টিপু সুলতান,ফরিদপুর জেলা
মুক্তিযোদ্ধা  সাংসদ এর সভাপতি ফজলুল রহমান, সাধারণ সম্পাদক রুমন চৌধুরী,স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা এলাকাবাসী সহ বিভিন্ন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর নেতা সদস্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
নগরকান্দা উপজেলা শাখা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ থেকে যোগদান করেন সভাপতি শওকত আলী মোল্লা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ দিপু,আলমগীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান ( টুটুল) দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন মিয়া, কোষাদক্ষ জিয়াউর রহমান ( জিয়া) সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু ,সহ-সাধারণ
সম্পাদক মোঃ পারভেজ হোসেন, প্রচার সম্পাদক আবিদ হোসেন  কার্যকারী সদস্য মোঃ মীর আরিফ হোসেন , সদস্য আলামিন হোসেন, দিপক কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।