Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সালথায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে নিহত ১

MEHADI HASAN
মে ৫, ২০২২ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান,স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুরের সালথা উপজেলায় ফের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। জানা গেছে, নিহত সিরাজুল (২৭) উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।

আজ বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথা উপজেলার যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিক মোল্যার সমর্থক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান নবধারা কে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্যা ও আওয়ামীলীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অতর্কিত হামলায় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।