Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ পৌর ঈদগাহে এবারই প্রথম পুরুষের পাশাপাশি ঈদের নামাজ পড়লেন নারীরা

MEHADI HASAN
মে ৫, ২০২২ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ জেলায় এবছর প্রথম নারীদের জন্য ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর আগে গোপালগঞ্জে কোথাও নারীদের ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। এবছর জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে নারীদের জন্য ঈদগাহ ময়দানে ধর্মীয় নিয়ম কানুন মেনে নামাজের ব্যবস্থা করা হয়। ঈদ-উল-ফিতরের নামাজ গোপালগঞ্জ পৌরসভার নবনির্মিত আন্তর্জাতিক মানের ঈদগাহ ময়দানে নারী-পুরুষ ধর্মীয় নিয়ম কানুন মেনে ঈদের নামাজ আদায় করেছেন।নামাজ পড়ান গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম শেখ হাফিজুর রহমান। ঈদের নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পৌর মেযর কাজী লিয়াকত আলী। ঈদের জামাতে প্রায় ৪০ হাজার পুরুষ ও প্রায় ৫ শ’ নারী ঈদের নামাজ আদায় করেছেন।

ঈদের নামাজ আদায় শেষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, গোপালগঞ্জে একটি আন্তর্জাতিক মানের ঈদগাহ নির্মান করা হয়েছে। বিভিন্ন দেশে নারীদের জন্য আলাদা ভাবে ঈদের নামাজ পড়ার ব্যাবস্থা আছে। আমাদের দেশের জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ নারী। সে কারনে আমরা ধর্মীয় সকল নিয়ম কানুন মেনে স্বল্প পরিসরে পুরুষের পাশাপাশি নারীদের ঈদের নামাজ জামাতে পড়ার উদ্যোগ গ্রহন করেছি এবং আমরা শান্তিপূর্ণ ভাবে ঈদের নামাজ পড়েছি। আশাকরি আগামীতে আমাদের আরো মা-বোনেরা ঈদগাহে নামাজ পড়তে উতসাহী হবেন।

গোপালগঞ্জ সভার পৌর মেয়র কাজী লিয়াকত আলী নবধারা কে বলেন, এবারই প্রথম নারীদের জন্য ঈদগাহে ঈদের নামাজ পড়ার উদ্যোগ নেয়া হয়েছ্ এবার স্বল্প পরিসরে ধর্মীয় নিয়ম কানুন মেনে নামাজের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। এবার ঈদের নামাজ পড়ার জন্য মা-বোনেদের যে উতসাহ দেখেছি তাতে আগামীতে আরো একটু বৃহৎ পরিসরে ধর্মীয় নিয়ম কানুন মেনে ও নিরাপত্তার সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, গোপালগঞ্জ শহরের প্রান কেন্দ্রে প্রায় ৫ একর জায়গার উপর নির্মান করা হয়েছে দৃষ্টিনন্দন ঈদগাহ ময়দান। ৮ কোটি টাকা ব্যায়ে ব্যতিক্রম নকশায় ও বিভিন্ন স্থাপত্য শিল্পে অত্যাধুনিক নকশায় তৈরি করা হয়েছে এই ঈদগাহ ময়দান। এখানে কমপক্ষে ৫০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানান পৌর মেয়র কাজী লিয়াকত আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।