Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মৎস্য ঘেরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ১৩, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের বিরুদ্ধে  কৃষকের মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার কাহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।এতে অন্তত বিশ লক্ষ টাকার বিভিন্ন জাতের সাদা মাছ ও চিংড়ি  মাছের ক্ষতি করা হয়েছে বলে দাবি মৎস্য চাষির। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি হলেন উপজেলার কাহালপুর গ্রামের নাসির মিয়া।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি নাসির মিয়া জানান, তার পঞ্চাশ বিঘা জমির একটি মৎস্য ঘেরে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বিষ দেয়, শুক্রবার সকালে ঘেরে গিয়ে দেখেন, ১৫ হাজারের বেশী চিংড়ি সহ বিভিন্ন জাতের সাদা মাছ মরে ভেসে উঠেছে । এতে তার অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। ঘের থেকে দুইটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শুক্রবার (১৩ মে) সকালে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী নাসির মিয়া।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, এবিষয়ে নাসির মিয়া বাদি হয়ে আজ শুক্রবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।