Nabadhara
ঢাকারবিবার , ২২ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে স্বর্ণের দোকানে গ্রীল কেটে কোটি টাকার স্বর্ণালঙ্কার চুরি

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
মে ২২, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ শহরের ডিসি রোডের স্বর্ণপট্রি এলাকার চন্দ্রিমা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটে।

 

চন্দ্রিমা জুয়েলার্সের মালিক গোবিন্দ রায় জানান, শনিবার দিবাগত রাতে দোকানের পিছন দিকের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে চোরেরা।এরপর কলাপসেবল গেট বা কেচি গেটের তালা ভেঙ্গে মূল রুমে প্রবেশ করে।

 

পরে আলমারি ও সিন্দুক ভেঙ্গে দোকান থেকে দেড় থেকে দুইশ” ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২ লাখ নিয়ে যায় চোরেরা। এসময়ে দোকানের ভিতরে টাঙ্গানো সিসি টিভির ক্যামেরার হার্ড ডিস্কটিও চোরেরা নিয়ে যায় বলে দাবি করেন দোকান মালিক।

 

সকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল নবধারা কে বলেন, চুরির ঘটনার বিষয়ে ইতোমধ্যে অভিযানে নেমেছে পুলিশ।কি পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে স্টক তালিকা পেলে তা জানা যাবে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।