Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে শ্রমিকরা চালকলে ধান সিদ্ধের কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হলে পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আতঙ্কিত হয়ে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। পরে ধোঁয়া কিছুটা কমলে চাতালে আব্দুল খালেককে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত চার শ্রমিককে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নারী শ্রমিক হামিদা বেগম বলেন, “হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছিল না। পরে ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছেন। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপদ পরিবেশে কাজ করতে চাই।”

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।