Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিরতির পর পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে জাহাজ, এলো ৫ আধুনিক ইকুইপমেন্ট

পটুয়াখালী(কলাপাড়া) প্রতিনিধি 
অক্টোবর ৭, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী(কলাপাড়া) প্রতিনিধি 

দীর্ঘ বিরতির পর পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে পুনরায় সরাসরি জাহাজ বার্থিং কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে চীন থেকে ৫টি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে ‘ফান ঝু-৬’ (Fan Zhou-6) নামের একটি বড় পণ্যবাহী জাহাজ সরাসরি টার্মিনালের জেটিতে ভিড়েছে।

৬ মিটার গভীরতার ও ১৭০ মিটার দীর্ঘ জাহাজটিতে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি এসটিএস (STS) ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি আরটিজি (RTG) ক্রেন এবং ৮০ টন ধারণক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন (MHG)। জাহাজটি ভেড়ার পর বন্দর জেটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

পায়রা বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘ বিরতির পর আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্টবাহী এ জাহাজের আগমনের মধ্য দিয়ে ফার্স্ট টার্মিনালে পুনরায় সরাসরি জাহাজ বার্থিং শুরু হলো। এর ফলে বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা আরও বাড়বে।

তিনি জানান, নতুন সংযোজিত এসটিএস ক্রেনের মাধ্যমে মাদার ভেসেল থেকে কনটেইনার লোড-আনলোড করা যাবে। একই সঙ্গে ট্রেইলার থেকে কনটেইনার লোড-আনলোড এবং ইয়ার্ডে কনটেইনার সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও স্থানান্তর করা সম্ভব হবে।

অন্যদিকে, মোবাইল হারবার ক্রেনের (MHG) মাধ্যমে বাল্ক কার্গো ও কনটেইনার ডিসচার্জিং ও শিপিং কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা যাবে। এতে পায়রা বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমের টার্নঅ্যারাউন্ড টাইম কমার পাশাপাশি অপারেশনাল দক্ষতা বাড়বে।

এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার ৫১১ মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি ডা হোঙ-১৬’ ফার্স্ট টার্মিনালে সরাসরি বার্থিং করে কার্গো খালাস করেছিল। ‘ফান ঝু-৬’সহ এ পর্যন্ত মোট তিনটি পণ্যবাহী জাহাজ পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে সরাসরি বার্থিং করল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।