Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে জুয়া খেলার অপরাধে বিএনপি নেতাসহ ৫জনকে জেল ও জরিমানা !

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল
জুন ৪, ২০২২ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে বিএনপি নেতাসহ ৪জনকে জেল ও একজনকে জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। ০৪ জুন (শনিবার) তাদের এ দন্ড ও জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্তদের মধ্যে নড়াগাতী থানার কেশবপুর গ্রামের নিজাম চৌধুরীর ছেলে ও নড়াগাতি থানা যুবদলের সদস্য সচিব মোঃ জুনু চৌধুরী(৪৫), নলামারা গ্রামের সন্তোষ মজুমদারের ছেলে প্রবাস মজুমদার(৪৫), যোগানীয়া গ্রামের কুটি মিয়া শরীফের ছেলে রইচ উদ্দিন(৫২) ও কচুয়া ডাঙ্গা গ্রামের আক্তার মোল্যার ছেলে আলমগীর মোল্যা(৫০)সহ ৪জনকে জুয়া খেলার অপরাধে ১৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে এবং অপর আসামী যোগানীয়া গ্রামের আক্তারুজ্জামান বিশ্বাসের ছেলে নাজির বিশ্বাস(৫০) কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুন (শুক্রবার) সন্ধ্যায় নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহার নির্দেশনায় নড়াগাতী থানা পুলিশের এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে যোগানীয়া বাজারের জুনু চৌধুরীর ডেকোরেটরের দোকানের পিছনে ফাঁকা জায়গায় জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে এবং পরদিন আজ তাদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এর আদালতে হাজির করলে ৪ জনকে সাজা ও একজনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮৬৭(৪) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামীদের এ সাজা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।