Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ৫ দফা দাবীতে পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। এতে পিআইও অফিসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সেবা নিতে আসা জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে আসা সাধারণ লোকজন সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ। এর ধারাবাহিকতায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম সহ কর্মচারীবৃন্দ কর্মবিরতি পালন করছেন।

‌উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আমরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার সকাল ৮ থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। আগামী ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।