Nabadhara
ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার ( ১৭ অক্টোবর ) সকালে মুকসুদপুর উপজেলার কমলাপুর-উজানী সড়কের কমলাপুর আগারী নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, সকালে আমরা সংবাদ পাই কমলাপুর আগারী নামক স্থানে একটি অজ্ঞাতনামা মরদেহ পড়ে আছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। হাত, পা, এবং মুখ কষ্টেপ দিয়ে প্যাচানো অবস্থায় ছিলো। ধারনা করা হচ্ছে শত্রুতা বশত তাকে দুরবর্তী স্থান থেকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। মরদেহ সনাক্তর চেষ্টা করা হয়েছিলো কিন্তু তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।