চিতলমারীর ১নং বড়বাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া পশ্চিমপাড়া রাস্তার পাশে ড্রেজার বশিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে হিজলা চরপাড়া গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আব্দুর রহমান কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন এবং বালু উত্তোলন কারী ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রী জানান, উপজেলার বড়বাড়িয়া পশ্চিমপাড়া রাস্তার পাশে ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ ধারা ৫ (১) বিধি লংঘনের দায়ে উপজেলার হিজলা চরপাড়া গ্রামের মোঃ সিদ্দুকুর রহমানের ছেলে মোঃ আব্দুর রহমানকে নগদ ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া বালু উত্তোলন কারী ২টি ড্রেজার মেশিনটি স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।পরিবেশ বিধ্বংস অবৈধ ড্রেজারে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

