বাগেরহাটের চিতলমারীতে রাস্তার পাশে ড্রেজার বশিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যাক্তিকে পৃথ দুটি মোবাইল কোর্টের মাধ্যমে একলক্ষ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলন কারী ৩টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
রবিবার বিকালে উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা ও সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রী অবেধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উপজেলার কালশিরা রাস্তার পাশে ও বড়বাড়িয়া পশ্চিমপাড়া ঘোলা রাস্তার পাশ দিয়ে ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলনের অপরাধে বারাশিয়া গ্রামের টুকু শেখের ছেলে কামরুল শেখ(৪৬) ও হিজলা চরপাড়া প্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আব্দুর রহমান(৩০) কে অবৈধ বালু উত্তোলনের অপরাধে একলক্ষ টাকা জরিমানা করেন।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন লংঘনের দায়ে অভিযুক্ত ২ ব্যাক্তিকে নগদ একলক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া বালু উত্তোলন কারী ড্রেজার মেশিন স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।পরিবেশ বিধ্বংস অবৈধ ড্রেজারে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

