Nabadhara
ঢাকারবিবার , ১ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নৌকাডুবিতে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, নড়াইল
জানুয়ারি ১, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এই নিয়ে চার জনের মরদেহ উদ্ধার হল। এখনও নিখোঁজ রয়েছে ২ জন।

রবিবার (১ জানুয়ারি) দুপুরে নবগঙ্গা নদীতে ভাসতে দেখে ফায়ার সার্ভিসের কর্মীরা লাবুর মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত লাবু কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের টুকু শেখের ছেলে। পরে দুপুর ২টার দিকে জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখ (৫৭) এর মরদেহ উদ্ধার করে। নিখোঁজ আরো দুইজন হলেন- উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মন্ডলের ছেলে রয়েল মন্ডল (২৮), এনামুল মন্ডলের বড় মেয়ে জামাতা ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪৩)

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাহিরডাঙ্গা খেয়াঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার পরে স্থানীয়রা কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম ও তাদের ছেলে নাছিম শেখের লাশ উদ্ধার করে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।