Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর সড়ক দুর্ঘটনায় দুই বোন নিহত

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর সদর উপজেলায় বাস চাপায় ভ্যানের যাত্রী দুই বোন নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের ভাই।

মঙ্গলবার দুপুরে পিরোজপুর-ঢাকা মহাসড়কের উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের আধাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আ.জা.মো. মাসুদুজ্জামান জানান।

নিহতরা হলেন- উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ভৈরমপুর এলাকার শেখ নজরুল ইসলামের মেয়ে মুক্তা খানম (২২) এবং মারিয়া খানম (১১)

এ ঘটনায় আহত তাদের বড় ভাই মঞ্জুরুল ইসলামকে (২৫) গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মামী শাহিদা বেগম সাংবাদিকদের বলেন,দুপুরে তিন ভাই-বোন নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে কেনাকাটা করতে যায়।বাজার শেষে তারা ভ্যানে করে বাড়ি ফিরছিল।পথে ইমাদ পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মুক্তা মারা যান।মারিয়া ও মঞ্জুরুলকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।সেখানকার চিকিৎসক দুজনকে খুলনায় স্থানান্তর করেন।পথে মারিয়াও মারা যায়।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক সাকিল সরোয়ার বলেন,দুর্ঘটনা শিকার তিনজনের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান।বাকি দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

পিরোজপুর সদর থানার ওসি মাসুদুজ্জামান বলেন,ইমাদ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।