Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত ১৪

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী ফাল্গুনী পরিবহন ও রুপসী বাংলা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার সুড়িগাতী সরকারী পুকুর এলাকায় খুলনা -ঢাকা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। এঘটনায় নিহত ব্যক্তির নাম রুবেল (২৬) তার বাড়ি নাটরের লালপুর উপজেলার উদানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ।এঘটনায় আহতরা হলেন সিরাজুল ইসলাম (৩০), পারভীন বেগম(৪০), সাইফুল ইসলাম বাকিদের নাম পাওয়া যায়নি। আহতদের ফকিরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, সকাল সাড়ে ১০ টার সময় খুলনা-ঢাকা মহাসড়কের সুড়িগাতী সরকারী পুকুর এলাকায় যাত্রীবাহী ঢাকা গামী ফাল্গুনী পরিবহন ও খুলনা গামী রুপসী বাংলা পরিবহনের সাথে ওভার টেকিং এর সময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১৫ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফকির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে রুবেল নামে একজন মারা যায়। গুরুত্বর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় বাস দুটিকে জব্দ করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।