Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দিনে দুপুরে ৩ লাখ টাকা ছিনতাই

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা-মহাজন সড়কের কোলা গ্রামের মাঝে দিনে দুপুরে দ্রুধর্ষ ছিনতাই সংঘটিত হয়েছে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে বিট্রিশ টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাছ থেকে নগদ ২লক্ষ ৮২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। গত বুধবার (১৫ফ্রেরুয়ারি) বিকালে এ ছিনতাই ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসীবাসী সুত্রে জানা গেছে, ব্রিটিশ টোব্যাকো কোম্পানির অধীনস্থ মাগুরার মেসার্স আকরাম হোসেন এন্টারপ্রাইজের লোহাগড়ার বিক্রয় প্রতিনিধি বিপ্লব কুমার বিশ্বাস কোম্পানির সিগারেট বিক্রি করে দিঘলিয়া থেকে ভ্যান যোগে লক্ষীপাশায় ফিরছিলেন । এ সময় লক্ষীপাশা-মহাজন সড়কের কোলা নামক স্থানে পৌঁছালে কুমড়ি পশ্চিম পাড়ার শরিফুল মোল্যার ছেলে সোহাগ মোল্যা (২১), ছানোয়ার শিকদারের ছেলে আশিক শিকদার (২৪) ও রবিউল মোল্যার ছেলে মনিরুল ইসলাম মোটর সাইকেলে করে ওই বিক্রয় প্রতিনিধির ভ্যানের গতিরোধ করে অস্ত্রের মুখে মারপিট করে তার কাছে থাকা সিগারেট বিক্রির ২লক্ষ ৭৭ হাজার টাকা, মানিব্যাগে থাকা ৫ হাজার টাকা, কোম্পানির একটি স্যামস্যাং ব্র্যান্ডের এ্যানড্রয়েড ফোন ও সিমফনি ব্র্যান্ডের একটি বাটন ফোন ছিনতাই করে নিয়ে যায়। আহত বিপ্লব কুমার বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বিপ্লব কুমার বিশ্বাস বাদী হয়ে গতবুধবার রাতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে নবধারা কে বলেন, এ ঘটনায় আসামিদের আটকের অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।