Nabadhara
ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর সম্পাদক নির্বাচিত আবু আব্দুল্লাহ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৬নং এলাকার পরিচালক(নড়াইল জেলা লোহাগড়া উপজেলা) লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের লোহাগড়া উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক আবু আব্দুল্লাহ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মনিরামপুর কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির বোর্ডের আওতাধীন মনিরামপুর, কেশবপুর,অভয়নগর, ফুলতলা,নড়াইল,কালিয়া,লোহাগড়সহ বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ও মনোনীত পরিচালকদের গোপন ব্যালটের মাধ্যমে বিকালে সমিতির বোর্ডরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন আরইবির তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল,যশোর জোন ও সহকারী প্রকৌশলী ইয়াছরিব কবীর ম্যানেজমেন্ট পশ্চিম জোন। আবু আব্দুল্লাহ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা পর্ষদের সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক ওশান পত্রিকার প্রকাশক ও সম্পাদক সিনিয়র আইনজীবি আলমগীর হোসেন,নড়াইল জেলা জাসদের (ইনু) সভাপতি এড.আব্দুস ছালাম খান,নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.হেমায়েতুল্লাহ হিরু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু , সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাবেক অধ্যক্ষ মোশারেফ হোসেন,বায়েজিদ বরকতী, সহযোগী অধ্যাপক আকবর আহম্মদ , ফরিদুজ্জামান,এসএসসি‘৮৭ বন্ধুমহলসহ এলাকার বিভিন্ন সামাজিক ও র্জানৈতিক ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।