Nabadhara
ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

প্রায় পৌনে ২ লাখ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্য নিয়ে বাগেরহাটে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান।

জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ৯৭৩ জন শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ৭৪১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই বয়সের মধ্যে অতিরিক্ত কোনো শিশু থাকলে তাদের জন্যও পর্যাপ্ত ক্যাপসুলের ব্যবস্থা রয়েছে বাগেরহাটে।
বাগেরহাটে ১ হাজার ৮৫৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল দেওয়া হচ্ছে। এই কর্মযজ্ঞে স্বাস্থ্য বিভাগের ৮৪৪ কর্মীসহ ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকশী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।