বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্হলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
২২ ফেব্রুয়ারী বুধবার ২.৩০ মিনিটের দিকে ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাট মূলঘর চেয়ারম্যান মোড় নামক স্থানে অজ্ঞাতনামা পরিবহনের ধাক্কায় তারা নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।নিহতরা হলেন ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোজাহার সরদারের ছেলে সাকিব সরদার ও মোহর আলীর ছেলে সাদিক।তারা স্হানীয় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।নিহতদের মরদেহ পুলিশের হেফাযতে নিয়েছে এবং ঘাতক পরিবহনকে সনাক্তের চেষ্টা করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

