Nabadhara
ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া কলেজে নানা আয়োজনে স্কাউট বিপি দিবস উদযাপন

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্কাউট এর জনক রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি)১৬৬ তম জন্মবার্ষিকী ও স্কাউট বিপি দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২২ফেব্রুয়ারী) টুঙ্গিপাড়া কলেজ রোভারের আয়োজনে কেক কেটে এ দিবসটি উদযাপন করে রোভার সদস্যরা।

কেক কাটা এবং আলোচনা সভা শেষে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাসে এক র‍্যালি বের করা হয়। যেখানে রোভার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটিংয়ের সঙ্গে জড়িতরা অনেক বেশি বিনয়ী, দক্ষ ও আত্মপ্রত্যয়ী।এ কারণে খুব দ্রুত পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে নিজেদের আত্মনিয়োগ করছে। যা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন, উপাধ্যক্ষ মনিমোহন অধিকারী, শিক্ষক পরিষদের নবনির্বাচিত সম্পাদক মো:আবু সাঈদ, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ রোভার স্কাউট গুরুপের আর এস এল প্রদীপ কুমার বিশ্বাস প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট রাকিব চৌধুরী,সদস্য মোঃ রাজু বিশ্বাস, সদস্য মেঝবা উদ্দিন, সদস্য কাজী ফাহিম মোনায়েম শুভ, সদস্য মিহি,সদস্য নিশাত, সদস্য নুরুন্নাহার, সদস্য শাহারিয়া প্রমূখ।

উল্লেখ্য,স্কাউটিং আন্দোলনের প্রবক্তা রবার্ট সিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ খ্রিস্টাব্দের ২২ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই ২২ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউট বিপি দিবস হিসেবে পালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।