Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধন

Link Copied!

চিতলমারীতে চার দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টায় চিতলমারী এ,কে ফায়জুল হক সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে চার দিনব্যাপী স্কাউট সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি উপজেলা স্কউটস সাইয়েদা ফয়জুন্নেছা।

এসময় তিনি বলেন, সুশৃংখল জাতি গঠনে স্কাউটস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দ্বাদশ কাব ক্যাম্পুরী ও স্কাউটট সমাবেশে অংশ নেয়া সকলকে ধন্যবাদ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) বেদবতী মিস্ত্রী, থানার পরিদর্শক (তদন্ত) লিয়াকত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা: কামরুননেছা, উপজেলা আ’লীগ সভাপতি মো: বাবুল হোসেন খান,সহকারী শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ,মো: আরিফুল ইসলাম, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দীন শেখ, উপজেলা স্কাউটস সহ- সভাপতি অবনী মোহন বসু, কমিশনার এস, এম,এ, শোহেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কউট শিক্ষকগন। সমাবেশে প্রাথমিক বিদ্যালয় ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ টি ইউনিট অংশ গ্রহন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।