Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জাটকা রক্ষা অভিযানে কারেন্ট জাল ধ্বংস

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ২, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনার মাধ্যমে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে বৃহস্পতিবার দুপুরে মধুমতি নদীতে অভিযান পরিচালনা কালে উক্ত নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য পরিচালিত মোবাইল কোর্টে নিষিদ্ধ দুই হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। জাটকা সংরক্ষণে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।